দুর্গাপুরে গিফট স্ক্যাম,গ্রেফতার দুই মহিলা

সংবাদদাতা,দুর্গাপুরঃ বিভিন্ন সময়ে আকর্ষণীয় উপহারের ম্যাসেজ আসে মোবাইল ফোনে৷ লোভ দেখানো হয় গাড়ি, ফ্রিজ কিংবা টিভির৷ এই সমস্ত লোভনীয় পুরষ্কার পেতে হলে রেজিস্ট্রেশনের জ ন্য টাকা জমা দেওয়ারও কথা বলা হয়৷ আর একবার টাকা দেওয়া হলেই সর্বনাশ৷ দেখা যাচ্ছে প্রতারক চক্র বিভিন্ন সময়ে নতুন নতুন ফাঁদ পেতে মানুষকে ঠকিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।এমনই এক প্রতারণা চক্রের হদিশ পাওয়া গেছে দুর্গাপুরের বেনাচিতিতে৷ ব্যাস্ততম এই বাজারের একটি গলিতে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল এই খবর পেয়ে সেখানে হানা দেয় দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইমের আধিকারিকরা৷সেখান থেকে ২ জন মহিলাকেও গ্রেফতার করা হয়েছে৷জানা গেছে বেনাচিতির কমলপুর প্লট এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে এরা গ্রাহকদের গিফট কার্ড দেওয়ার চক্র চালাচ্ছিল এবং অনেকেই অভিযোগ করেছে এই ভাবে তাদের মোটা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।আসানসোল সাইবার বিভাগের ইন্সপেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেছেন, “এখানে গিফট কার্ড স্ক্যাম চলত। গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চক্র চালানো হচ্ছিল। গ্রেফতার করা হয় দুই মহিলাকে। পুলিশ সেখানে হানা দিয়ে ল্যাপটপ,কম্পিউটার,কিছু মোবাইল বাজেয়াপ্ত করেছে।ধৃতদের জেরা করে বিস্তারিত তথ্য জানার জন্য চেষ্টা করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *