কাজল মিত্র :- শহীদ ভগৎ সিং এর ৯৪ তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে রূপনারায়ণপুর পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজিত হয়।ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য যুবসমাজকে উদ্দীপিত করার দায়িত্বে ছিলেন ভগৎ সিং এই বিপ্লবীর কার্যকলাপ ব্রিটিশ প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এর ফলেই ব্রিটিশ প্রশাসনের হাতে এই বীর বিপ্লবী শহীদের মৃত্যুবরণ করতে হয়।এদিন সর্বপ্রথম শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করে উদ্বোধনী সঙ্গীত এর মধ্য দিয়ে এই শিবিরের সূচনা হয় যেখানে আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহায়তায় মহিলা পুরুষ মিলিয়ে মোট ১৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ।
এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল সমিতির সভাপতি অভিজিৎ জোয়ারদার,সম্পাদক প্রশান্ত মন্ডল,নিরাপদ পাল,সুজয় সেঠ,কৃষ্ণা পাল,আশীষ বাউরি,নরেন্দ্রনাথ রুজ সহ অনেকে।রক্তদাতাদের উৎসাহিত করতে সকলের হাতে প্রশংসা পত্র ও মুমেন্ট সহ একটি করে ব্যাগ প্রদান করা হয় ।
এই কর্মসূচি প্রসঙ্গেপল্লীমঙ্গল সমিতির সম্পাদক প্রশান্ত মন্ডল জানান এই বছর দ্বিতীয় বার্ষিক রক্তদানশিবির কর্মসূচির আয়োজন করা। হয়েছে এদিন বীর বিপ্লবী ভগৎ সিং ৯৪ তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।রক্তদান শিবিরকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।
রবিবার ভগৎ সিং এর শহীদ দিবস পালিত হল রক্তদানের মধ্য দিয়ে ।
