অন্ডাল : – অন্ডাল ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক সুনীল কুমার চৌধুরী । উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক ভি,জে সতীশ পশুমরথী । এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার, অন্ডাল ট্রাফিক ওসি প্রবীর কুমার পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অন্ডাল মোরে একটি ছোট অফিস ঘরে ছিল ট্রাফিক গার্ড থানাটি । ওই অফিস ঘর থেকেই এতদিন ট্রাফিক গার্ডের কাজকর্ম পরিচালিত হত ।অসুবিধার কথা উপলব্ধি করেই থানার নতুন ভবন নির্মাণ করা হয় । নতুন ভবনটিতে আধিকারিকদের আলাদা আলাদা বসার রুম সহ কর্মীদের কাজ করার সমস্ত রকম সুযোগ-সুবিধা রয়েছে ।
অন্ডাল ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন
