কার স্বার্থে থামানো হচ্ছে উন্নয়ন? প্রশ্ন তুলছে শিল্পনগরী

সংবাদদাতা ,দুর্গাপুর: – ডিটিপিএস এ ডিভিসির প্রস্তাবিত নতুন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট আদৌ বাস্তবায়িত হবে কি না, এই প্রশ্নেই এখন কাঁপছে অঙ্গদপুর, অর্জুনপুর, পুরসা ও জিতেননগর। গত চার দিন ধরে হুমকির জেরে প্রকল্প-সংক্রান্ত একাধিক কাজ বন্ধ হয়েছে। উন্নয়নের পথে এই অদৃশ্য বাধা কারা দিচ্ছে, আর কেন?পার্থ সারথি দাস (বিক্ষোভকারী)জানান যে

ডিভিসি-র সিনিয়র ম্যানেজার অমিত কুমার মোদীর জানিয়েছিলেন, অশান্তির পরিবেশে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, অশান্তি কারা ছড়াচ্ছে? তাদের বিরুদ্ধে কেন কোনো তৎপরতা নেই?
মঙ্গলবার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, বহিরাগতদের উস্কানিতে পরিস্থিতি অশান্ত, যার ফলে প্রকল্পটি অন্য রাজ্যে সরে যাওয়ার আশঙ্কা প্রবল। বিক্ষোভকারীদের দাবি, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত কাজ শুরু হোক।অরুণাভ যশ (বিক্ষোভকারী)জানান যে

পুলিশের সঙ্গে বৈঠকের পর আশ্বাস মিলেছে বলেই জানিয়েছেন প্রতিনিধিরা।
কিন্তু আশ্বাসেই কি শিল্পনগরীর ভবিষ্যৎ সুরক্ষিত? নাকি প্রশাসনিক ঢিলেমিতেই হাতছাড়া হবে বহু কর্মসংস্থান ও বিদ্যুৎ নিরাপত্তার বড় সুযোগ? দিপা সিং (বিক্ষোভকারী) জানান যে ডিটিপিএস-এ ৮০০ মেগাওয়াটের ইউনিট শুধু একটি প্রকল্প নয়, এটি দুর্গাপুরের শিল্পের ভবিষ্যৎ। অশান্তির নামে যদি উন্নয়ন থামে, তবে প্রশ্নটা আরও তীক্ষ্ণ হয়,প্রশাসন কি যথাসময়ে শক্ত হাতে পরিস্থিতি সামলাবে, নাকি নীরবতাই বিদ্যুৎ প্রকল্পকে রাজ্যের বাইরে ঠেলে দেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *