সংবাদদাতা,দুর্গাপুরঃ রাজ্য পুলিশের সামাজিক প্রকল্প উৎসর্গ কর্মসূচির আওতায় রবিবার কাঁকসার মলানদিঘী পুলিশ ফাঁড়ির উদ্যোগে স্থানীয় ডাক বাংলো এলাকায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি অজয় নন্দা। এছাড়াও ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ অন্যান্য অতিথি।

মোট ৪০ জন এখানে রক্তদান করেছেন বলে জানিয়েছেন মলানদিঘী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজেশ ভট্টাচার্য। শিবিরে পুলিশ কর্মীরা ছাড়াও এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। একই সঙ্গে এই অনুষ্ঠানে মলানদিঘী ফাঁড়ি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়।
