দুর্গাপুরে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

সংবাদদাতা,দুর্গাপুরঃ তৃণমূলের প্রতি বছর এক গুরুত্বপূর্ণ কর্মসূচী হল ২১ শে জুলাইয়ের সমাবেশ। তার জন্য জেলায় জেলায় প্রস্তুতি চলছে। শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে দুর্গাপুর জেলা তৃণমূল কার্যালয়ে ২১শে জুলাই শহীদ স্মরণে “ধর্মতলা চলো” কর্মসূচি সফল করার লক্ষ্যে দুর্গাপুর মহকুমার অন্তর্ভুক্ত চক্রগুলি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ২ ও ৩ নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল কুমার মুখোপাধ্যায় ও ভীম সেন মন্ডল,তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার,জেলা তৃণমূল কংগ্রেসের কোষাধক্ষ অধীর গুপ্ত (বাবুয়া দা) সহ শতাধিক শিক্ষক-শিক্ষিকারা।

এখানে দুর্গাপুর ২ চক্রের পারুলিয়া মাঝিপাড়া এফ পি স্কুলের শিক্ষিকা বর্ষা ধীবর বামপন্থী সংগঠন এবিপিটিএ ছেড়ে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন ডব্লিউবিটিপিটিএ তে যোগদান করেন। সংগঠনের জেলা সভানেত্রী দেবারতি সিনহার উপস্থিতিতে ওই শিক্ষিকার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এ ছাড়াও সভায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি সৈয়দ আশিক আলী ও অন্যান্য চক্র থেকে আশা বিশিষ্ট শিক্ষকদেরকে ও সম্মান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *