সংবাদদাতা,দুর্গাপুরঃ ভারতের সংবিধান রচয়িতা ড.বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্মবার্ষিকী সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও পালিত হয়। এই উপলক্ষ্যে আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে এক কর্মসূচীর আয়োজন করেছিল তৃণমূলের দুর্গাপুর ২ নম্বর ব্লক কমিটি।

২০ নম্বর ওয়ার্ডের অধীন বেনাচিতি এলাকায় এই উপলক্ষ্যে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান মন্ত্রী প্রদীপ মজুমদার, পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার,তৃণমূলের ২ নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জী,তৃণমূলের এসসিএসটি সেলের নেতা অণর্ব মন্ডল সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। সংগঠকদের পক্ষ থেকে এদিন পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরন করা হয়।
