আদালত চত্বরে রাজনৈতিক সৌজন্য, নিরপেক্ষতার বার্তা বার অ্যাসোসিয়েশনের

সংবাদদাতা, দুর্গাপুর : মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনে হাজির হন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। এদিন আইনজীবীদের সঙ্গে আলাপচারিতা ও মতবিনিময়ের পর আদালত চত্বরে তৃণমূলপন্থী আইনজীবীদের উদ্যোগে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।জন্মদিনের এই আয়োজন ঘিরে আবেগাপ্লুত হয়ে কবি দত্ত বলেন, “সারাদিনে অনেক জায়গায় জন্মদিন পালন করেছি, কিন্তু এখানে এসে যে ভালোবাসা পেলাম, তা সত্যিই অভিভূত করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি এবং দায়িত্ব পেলে তা সঠিকভাবে পালন করতে পারি।”

এদিন বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী সঞ্জীব কুন্ডু জানান, প্রার্থী আইনজীবীদের সঙ্গে উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করেছেন এবং ভোটের আবেদনও রেখেছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, বার অ্যাসোসিয়েশন সবসময়ই নিরপেক্ষ এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে। তিনি আরও জানান, এর আগে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইও এখানে এসে প্রচার করেছেন।আদালত চত্বরে রাজনৈতিক উপস্থিতি থাকলেও নিরপেক্ষতার বার্তা স্পষ্ট রাখতে চায় বার অ্যাসোসিয়েশন। ভোটের আবহে এই ভারসাম্য বজায় থাকাই গুরুত্বপূর্ণ, মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *