সংবাদদাতা,আসানসোলঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন থানাগুলিতে ধারাবাহিকভাবে উৎস্বর্গ কর্মসূচীর মাধ্যমে চলছে স্বেচ্ছা রক্তদান শিবির। এবার এই কর্মসূচী পালিত হল আসানসোলের সালানপুর থানার উদ্যোগে। থানা প্রাঙ্গনে আয়োজিত শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসিপি(কুলটি)এস কে জাভেদ হোসেন। এছাড়াও ছিলেন সালানপুর থানার আধিকারিক অমিত হাটি,রুপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা প্রমূখ। শিবিরে শতাধিক ব্যাক্তি রক্তদান করেছেন বলে জানা গেছে। এদের মধ্যে যেমন পুলিশকর্মী ও সিভিককর্মীরা ছিলেন তেমনই কয়েকজন মহিলাসহ স্থানীয় যুবকদের অনেকেই রক্তদান করেছেন। এসিপি(কুলটি) এস কে জাভেদ হোসেন জানান,গ্রীষ্মকালে সারা রাজ্যেই এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবিরের সংখ্যা কমে যায়। ফলে সরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সরবরাহ কমে যায়। সেদিকে লক্ষ্য রেখেই পুলিশের তরফে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে,যাতে রক্তের সংকট কিছুটা হলেও মেটানো যায়।
স্বেচ্ছা রক্তদান শিবির সালানপুর থানার উদ্যোগে
