‘অমৃত ভারত’ প্রকল্পে পানাগড় স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদদাতা,দুর্গাপুরঃ পূর্ব ঘোষিত মতোই বৃহস্পতিবার সারা দেশের ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি স্টেশন পানাগড়,কল্যাণী-ঘোষপাড়া,পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়- এই তিনটি ‘অমৃত ভারত’ স্টেশনেরও ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজস্থানের বিকানের থেকে তিনি এই স্টেশনগুলির ভার্চুয়াল উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে ১০০টির বেশি অমৃতভারত স্টেশন প্রস্তুত। ভারত ট্রেন নেটওয়ার্ককে আরও আধুনিক করছে।

বন্দে ভারত,অমৃত ভারত ট্রেন,নমো ভারত ট্রেনগুলি ভারতীয় রেলের নতুন গতির উন্নতি করে। উল্লেখ্য, নতুন স্টেশনগুলিতে পরিকাঠামোগত অনেক উন্নতি করা হয়েছে। উন্নত যাত্রী সুযোগ-সুবিধা, প্রবীন নাগরিকদের জন্য সুবিধা প্রদান, আধুনিক অবকাঠামো পাওয়া যাবে। স্টেশনগুলিতে আধুনিকতার সঙ্গে মিশে গিয়েছে স্থানীয় সংস্কৃতি। নতুন বা পুনর্গঠিত স্টেশনগুলি দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত। গোটা প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *