দুর্গাপুরে সোনার দোকানে সিন্দুক ভেঙ্গে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী

সংবাদদাতা দুর্গাপুর : দুর্গাপুরের শিবাজী রোডে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা।
দোকানে ঢোকার পর ইন্টারলক ভেঙে সিন্দুকটি বের করে নিয়ে যায় তারা। পরে একটি জঙ্গলের মধ্যে সিন্দুকটি ফেলে রেখে সেখান থেকে সোনা ও রুপোর অলংকার এবং কাঁসার বাসনপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।


দোকান মালিকের দাবি, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *