সংবাদদাতা, দুর্গাপুর: ২১ জুন ছিল বিশ্ব যোগাসন দিবস। দুর্গাপুরে দিনটি পালন করল বিভিন্ন ক্লাব ও সংস্থা। সিটি সেন্টারের নন কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের প্রভাতী লাফিং যোগ প্রাণায়াম কেন্দ্রের বরিষ্ঠ সদস্যারা এক যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেন। এদিন বিকালে নন্ কোম্পানী রিক্রিয়েশন ক্লাবের সান্ধ্য যোগা ক্লাবের মহিলা সদস্যারা এক যোগ প্রদর্শনীতে অংশ নেন। এছাড়াও দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরণের যোগাসনে অংশ নেয়। সিধু কানু স্টেডিয়ামে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় প্রায় তিনশ জন শিশু, কিশোর, তরুণ,তরুণী,পুরুষ ও মহিলা বিভিন্ন ধরণের যোগ ব্যায়ামে অংশ নেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক বলেন,তিনি নিজেও প্রতিদিন নিয়মিত যোগ ও প্রাণায়াম করেন। অন্যদিকে,ইস্পাত নগরীর প্রজাপিতা ব্রহ্মা কুমারীস ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। এখানে উপস্থিত ছিলেন সমাজকর্মী তরুণ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুর্গাপুরের আরও কিছু জায়গায় আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়েছে।
