জলের তোড়ে দামোদরে ভাসল বালি ভর্তি লরি

সংবাদদাতা,বর্ধমান: প্রশাসনিক নির্দেশ ছিল যে নিম্নচাপ এর কারণে বাড়বে জলোচ্ছ্বাস তাই এই সময় যেন নদীঘাট থেকে বালি তোলার কাজ বন্ধ রাখা হয়। কিন্তু তা সত্ত্বেও ব্যারাজের জলাধার থেকে লরি নিয়ে বলি তোলার কাজ করতে গিয়ে জলের স্রোতে আটকে গেল বেশ কয়েকটি বালি বোঝাই লরি। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্ৰাম পঞ্চায়েতের সোন্দা বালিঘাট এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সোন্দা বালিঘাটে বালি তুলতে আসে বহু সংখ্যক লরি। কিছু লরি বালি বোঝাই করে নদী থেকে বেরিয়েও যায় কিন্তু ১৫ টি লরি ঘাটেই আটকে পড়ে । এছাড়াও জানা যায়, সেখানে একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় , লরিটি মাঝপথে দাঁড়িয়ে যাওয়ায়। পিছনের দিকে থাকা বাকি লরি গুলিও আটকে পড়ে। এর পাশাপাশি দামোদরে জল বাড়তে থাকায়। সেই জলের মধ্যে আটকে পড়ে প্রায় ১৫ টি বালি বোঝাই লরি। এক লরি চালকের অভিযোগ, “ একটি লরির যান্ত্রিক সমস্যার পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। সেই সময় ঘাট কর্তৃপক্ষ কোনও সহায়তা করেনি। শেষে একটি জেসিবি এনে উদ্ধারের চেষ্টা করা হলেও তাতে কাজ হয়নি। এছাড়াও স্থানীয় এক বাসিন্দার কথায়, “নদীতে জল বেড়ে যাওয়ায় এখন প্রায় ১৫ টি লরি নদীর জলে আটকে আছে। এখনও কোনও রকম উদ্ধার কাজ শুরু হয়নি। পুলিশ সূত্রের খবর, খবর পেয়েই ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছে লরি চালক ও খালাসিদের নিরাপদে সরিয়ে নিয়ে আসে। তবে দুদিন ধরে টানা বর্ষণের ফলে দামোদরের জল বেড়ে যাওয়ায় লরি গুলি উদ্ধার নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও জলের মধ্যে ডুবে যাওয়ায় গাড়িগুলির যন্ত্রাংশেরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে বালি ঘাটের মালিকদের অভিযোগ। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন দামোদরের বালি তুলতে গিয়েছিল ওই লরি গুলি তার কোনো উত্তর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *