দুর্গাপুর : বছর পাঁচেক হলো বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুরের মায়া বাজার সংলগ্ন নিউ মার্কেট এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। মানুষের চলাচলের অসুবিধে একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষের কাছে। বাড়ছিলো দুর্ঘটনা, আর বৃষ্টি হলে তো কথাই নেই জমা জলে বিপদ অপেক্ষা করে। ভোটের আগে বেহাল এই রাস্তা সংস্কারের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন,এবার সেই রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন বিজেপি জেলা নেতৃত্ব। দলের জেলা মুখপত্র সুমন্ত মন্ডলের নেতৃত্বে রবিবার সকাল থেকে সেই বেহাল রাস্তার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করলো বিজেপি কর্মীরা, হাতে বেলচা নিয়ে কাজে সামিল বিজেপি কর্মী সমর্থকরা।

সুমন্ত মন্ডল ( বিজেপি জেলা মুখপত্র )
দুর্গাপুর নগর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে মায়া বাজার নিউ মার্কেট এলাকা, অভিযোগ দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন ভোট হয়নি, আর এই সুযোগে তৃণমূল কাউন্সিলাররা উদাসীনও ছিলো বেহাল এই রাস্তা সংস্কারের কাজ করতে। মানুষের চরম অসুবিধে হতো গুরুত্বপূর্ণ এই রাস্তায় চলাচল করতো।এবার সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়াতে খুশী এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দা জানান বিজেপি কর্মীদের এই কাজকে সমর্থন করেছে তৃণমূল নেতৃত্ব, দলের নেতা উজ্জ্বল মুখোপাধ্যায় বলছেন বহুমত নিয়ে এই সরকার বাংলায় ক্ষমতায় এসেছে, সুতরাং কাজের সুযোগ দিতে হবে বিজেপিকে।
উজ্জ্বল মুখোপাধ্যায় ( তৃণমূল নেতা ) বলেন
রবিবার ছুটির দিন হাতে বেলচা নিয়ে রাস্তায় বিজেপি কর্মীরা, হলো স্লোগান, সাথে চললো রাস্তা সংস্কারের কাজও, সব মিলিয়ে বিজেপি নেতৃত্বের এই কর্মকাণ্ডে খুশী মানুষ।
