খাটে হুমায়ুনের কুশপুত্তলিকা, হাতে কালো পতাকা, দেওয়া হল কবর জুতোর মালা পরিয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার ..

দুর্গাপুর: খাটে করে হুমায়ুন কবিরের কুশপুত্তলিকা নিয়ে ঘোরানো হল সিটি সেন্টার বাসস্ট্যান্ড। হাতে হাতে ছিল কালো পতাকা। কুশপুত্তলিকায় পরানো হল জুতোর মালা। তারপর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই প্রতীকীভাবে কবর দেওয়া হল সেই কুশপুত্তলিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবীরের বিরুদ্ধে মৃত্যু কামনার অভিযোগ তুলে এমনই অভিনব প্রতিবাদে সরব হল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে এভাবেই চলে অভিনব বিক্ষোভ।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। রাজনৈতিক ময়দানে তর্ক-বিতর্ক, আক্রমণ-প্রতিআক্রমণও নতুন নয়। কিন্তু একজন মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করার মতো মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের দাবি, কী কারণে এই ধরনের মন্তব্য করা হয়েছে, তার জবাব দিতে হবে হুমায়ুন কবীরকে। শুধু তাই নয়, প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভম সিং বলেন, “রাজনীতিতে মতভেদ থাকবে, তর্ক-বিতর্ক হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। হুমায়ুন কবীরের আমরা কঠোর শাস্তি চাইছি। পাশাপাশি তাঁকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। তা না হলে আগামী দিনে এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *