নেশামুক্ত সমাজ গড়ার বার্তা কোক ওভেন থানার পুলিশের

সংবাদদাতা,দুর্গাপুরঃ যে কোনো নেশাই সর্বনাশা। তাই সমাজকে নেশামুক্ত করতে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বেসরকারী বিভিন্ন সংস্থার পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার উদ্যোগে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে কোক ওভেন থানা থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত এক সচেতনতামূলক র্যা লির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মন্ডল-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পাশাপাশি র্যা লিতে অংশ নেন একটি রিহ্যাবিলিটেশন সেন্টারের বেশ কয়েকজন সদস্য।

র্যাযলির মাধ্যমে সাধারণ মানুষের কাছে নেশার ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি নেশাগ্রস্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরে আসার বার্তা দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য,নেশার কুপ্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নেশার কবলে পড়া ব্যক্তিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। নেশা শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না,এর প্রভাব পড়ে গোটা পরিবার ও সমাজের উপরেও। তাই নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার বার্তা দেওয়া হয়। নেশামুক্ত সমাজ গড়তে সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোক ওভেন থানার এই কর্মসূচির মধ্য দিয়ে সেই বার্তাই তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *