রাণীগঞ্জে রাস্তার নির্মাণের শিলান্যাস

সংবাদদাতা,রানীগঞ্জঃ রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুরে উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে শনিবার রাণীগঞ্জ বিধানসভার অন্তর্গত পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকায় একটি কংক্রিট রাস্তার নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাস্তাটি এই এলাকা থেকে সিউড়ি রোড পর্যন্ত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জি, রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত

আধিকারিক বিকাশ দত্ত, আমরাসোঁতা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক কাত্তার সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গেছে,আগামী দিনে এই ফাঁড়ি এলাকার রাস্তায় হাই মাস্ট আলোকবাতিও লাগানো হবে। এছাড়াও একই দিনে কাজোরায় স্বামী বিবেকানন্দ শিশু উদ্যানের সৌন্দর্যায়নের কাজের জন্যও শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত,রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *