সারি ধরম জাহের থানের দ্বার উদঘাটন করলেন ডিএমসি’র চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী

নিজস্ব সংবাদদাতা:-গতকাল দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্পাত নগরীর বি- জোনে অঞ্চলের সেপকো টাউনশিপ সংলগ্ন বনদপ্তরের জঙ্গলে অবস্থিত , প্রকৃতিপূজারী‌ সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনেদের প্রধান উপাসনাস্থাল, ” সারি ধরম জাহের থানের দ্বার উদঘাটন করা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, উপ-প্রশাসক ধর্মেন্দ্র যাদব , দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ার পিয়ালী রায়, প্রাক্তন কাউন্সিলর মনি দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । ফিতে কেটে জাহের থানের দ্বার উদঘাটনের পরেই, জাহের থানে কি কি গাছ আছে তা পরিদর্শন করেন তাঁরা।

” আতু ষোল আনার ” পক্ষ থেকে নায়কে চিত্তরঞ্জন টুডু এদিন জানান , দীর্ঘদিন ধরে আমরা জাহের থানের মধ্যে গাছ লাগাচ্ছি, কিন্তু ঠিকমতো বেড়া না থাকায় গবাদি পশুরা সেগুলি নষ্ট করে দিচ্ছিল। দুর্গাপুর নগর নিগম প্রশাসনের কাছে আমরা আবেদন করেছিলাম, যাতে তাঁদের আর্থিক সহায়তায় এলাকাটি ঘিরে দেওয়া হয়। সেই মতো তাঁরা,তা প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয় করে এলাকাটি ঘিরে দিয়ে দুটো গেট বসিয়ে দিয়েছেন। এতে আমরা অত্যন্ত খুশি। পাশাপাশি দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী এদিন জানান , এর আগেও বেশ কয়েকটি জাহের থানের জন্য দুর্গাপুর নগর নিগম থেকে কাজ করা হয়েছে । এবার ইস্পাত নগরীর বুকে অবস্থিত এই জাহের থানের চারিদিকে বাউন্ডারির করে দেওয়া হলো। আর আমরাও এই কাজ করতে পেরে , নিজেরাও খুশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *