মুখ্যমন্ত্রীর সফর ঘিরে দুর্গাপুরে বাড়তি প্রশাসনিক তৎপরতা

সংবাদদাতা, দুর্গাপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সোমবার বিকেলে দুর্গাপুর শহরে পৌঁছচ্ছেন। দুর্গাপুরে এসে তিনি রাজ্য সরকারের সৃষ্টান্ন সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে সোমবার সকাল থেকেই শহরজুড়ে শুরু হয়েছে তৎপরতা।মুখ্যমন্ত্রীর আগমনকে সামনে রেখে সৃষ্টান্ন সার্কিট হাউস কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কড়া পুলিশি পাহারা, নজরদারি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে প্রস্তুতি। সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ জেলা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সার্কিট হাউস চত্বরে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন।প্রশাসনের তরফে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থা এবং জরুরি পরিষেবা সচল রাখতে বিশেষ নজর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুর্গাপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।
প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী বাঁকুড়া জেলার উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে তিনি একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুর্গাপুরে এখন চূড়ান্ত ব্যস্ততা। একদিকে প্রশাসনের কড়া প্রস্তুতি, অন্যদিকে সাধারণ মানুষের কৌতূহল ও উৎসাহ। সবকিছু মিলিয়ে শহরজুড়ে তৈরি হয়েছে এক বিশেষ আবহ। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা যেমন বেড়েছে, তেমনই রাজনৈতিক ও জনমানসে বাড়ছে আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *