সংবাদদাতা, ,দুর্গাপুর: – শনিবার দুর্গাপুরের বুকে শুরু হলো এক ভিন্নধর্মী স্বাস্থ্য-উৎসব,যেখানে চাকচিক্য নয়, মুখ্য হয়ে উঠল মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার। দুর্গাপুর ইস্পাত নগরীর কাশীরাম দাস ময়দানে মহা সাড়ম্বরে সূচনা হলো বিবেকানন্দ হাসপাতালের হেল্থ কার্নিভাল। তিন দিনব্যাপী এই স্বাস্থ্য শিবিরে থাকছে বিভিন্ন বিভাগের ওপিডি পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। চিকিৎসা এখানে পণ্য নয়, সেবা এই বার্তাকেই দৃঢ়ভাবে সামনে রেখে এই উদ্যোগ।এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি জানান,

এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, বিবেকানন্দ হাসপাতালের কর্ণধার সুজিত দত্ত সহ বিশিষ্টজনেরা ।দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সহযোগিতায় আয়োজিত এই হেল্থ কার্নিভালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।যেখানে চিকিৎসা আজ ক্রমশ বাণিজ্যের ভারে নুয়ে পড়ছে, সেখানে বিবেকানন্দ হাসপাতালের এই হেল্থ কার্নিভাল এক দৃঢ় প্রতিবাদ। হাসপাতালের চার দেওয়াল ভেঙে মাঠে নেমে আসা এই উদ্যোগ মনে করিয়ে দেয় স্বাস্থ্য কোনো বিশেষাধিকারের নাম নয়, তা নাগরিক অধিকার।কাশীরাম দাস ময়দানে জ্বলে ওঠা এই প্রদীপ কেবল অনুষ্ঠানের আলো নয়, এ যেন মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার শিখা যা নিভে যাওয়ার নয়।
