প্রান্তিক মানুষের জন্য প্রযুক্তির দুয়ার খুলল ‘প্রযুক্তি’

সংবাদদাতা, দুর্গাপুর : ডিজিটাল শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হলো দুর্গাপুরের পলাশডিহায়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্তের প্রচেষ্টায় এবং দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় পলাশডিহা তরুণ সংঘ ক্লাবে প্রান্তিক ও পিছিয়ে পড়া এলাকার মানুষদের জন্য চালু হলো বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ‘প্রযুক্তি’ ।

সোমবার সন্ধ্যায় পলাশডিহা তরুণ সংঘ ক্লাবে এই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সূত্র মারফত খবর, দুর্গাপুর জুড়ে প্রস্তাবিত মোট ২০টি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অষ্টম ও
ধাপ বলে জানা গেছে। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার নিজ হাতে এলাকার শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্রের কার্যক্রমের সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চন্দন দত্ত, সহ বিশিষ্টজনেরা।বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া শিক্ষায় অগ্রগতি ও কর্মসংস্থানের সুযোগ সীমিত , সেই ভাবনাকে সামনে রেখে পলাশডিহার এই উদ্যোগ এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। দুর্গাপুর জুড়ে ২০টি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠার মাধ্যমে ডিজিটাল শিক্ষার আলো আরও বিস্তৃত হবে বলে আশাবাদী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *