নারী দিবস উপলক্ষ্যে এডিডিএ-র অভিনব অনুষ্ঠান

সংবাদদাতা,দুর্গাপুরঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা তথা এডিডিএ কর্তৃপক্ষ। সোমবার এডিডিএ-র দুর্গাপুর কার্যালয়ে এই অনুষ্ঠান করা হয়। এখানে মূলত সংস্থার মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের অনুপ্রাণিত করতে এই অনুষ্ঠানে আহ্বান জানানো হয়েছিল সমাজে প্রতিষ্ঠিত একাধিক মহিলাকে। অনুষ্ঠানে অংশ নিয়ে তারা প্রত্যেকেই নিজেদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

একই সঙ্গে মহিলারা যাতে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন,তার জন্য তারা অনুপ্রেরণামূলক বক্তব্যও রাখেন। মহিলা কর্মীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, এডিডিএর সিইও অদিতি চৌধুরী, দুর্গাপুর মহিলা থানার ওসি রূপালী ব্যানার্জী, মহিলা চিকিৎসক ডাঃ ঝিলম মুখার্জী,দুর্গাপুর মহকুমা হাসপাতালের ডেপুটি সুপার সুরূপা ভট্টাচার্য,দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অসীমা চক্রবর্তী সহ অন্যান্য মহিলা আধিকারিকেরা। উল্লেখ্য,এডিডিএর আসানসোল দপ্তরের মহিলা কর্মীরাও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে দপ্তরের মহিলা কর্মীরা জানান,তারা রীতিমতো আপ্লুত ও অনুপ্রাণিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *