সংবাদদাতা, দুর্গাপুরঃ মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইওসহ দলের একাধিক রাজ্য নেতা। তবে সভাস্থলে জনসমাগম কম হওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। মঞ্চে নেতাদের উপস্থিতি থাকলেও মাঠের বড় অংশ ফাঁকা দেখা যায় বলে অভিযোগ তোলেন শাসকদল তৃণমূলের নেতারা।

