দুর্গাপুরে শুরু হলো ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিলাপ, ৯০ দিনের এই প্রকল্পে শামিল হবেন সব শ্রেণির মানুষ

দুর্গাপুর : শুরু হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ। সিটি সেন্টারে ADDA দফতরের সামনে। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। দুর্গাপুর শহরের নানা কেন্দ্রে আগামীতে এই ফর্ম ফিলাপ চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর ঘোষণার পর, দুর্গাপুর জুড়েই শুরু হয়ে গেছে ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম ফিলাপের কাজ।

এই প্রকল্পের মূল লক্ষ্য— এলাকার কোনো দরিদ্র মানুষ যেন এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন।মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য মোট ৯০ দিনের সময়সীমা ধার্য করেছেন, যাতে প্রতিটি মানুষ ফর্ম তোলার ও তা জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পান। দুর্গাপুরে বর্তমানে ৫টি বোরো এলাকায় কাজ শুরু হয়েছে। আমরা আবেদন জানিয়েছি যেন দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডেই এই ক্যাম্পের আয়োজন করা হয়। বোরো অফিসগুলোর পাশাপাশি ওয়ার্ড অফিসগুলিতেও সাধারণ মানুষ এই সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *