অন্ডাল : অন্ডাল থানা এলাকার একটি নির্জন স্থানে দুই যুবকের দ্বারা ১৪ বছর বয়সী এক নাবালিকা কে ধর্ষণের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সোমবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা গভীরভাবে ক্ষুব্ধ হন। ঘটনাই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পেয়েই অন্ডাল থানার ওসি ও তার টীম তৎপর হয় এবং সোমবার সন্ধ্যায় দ্রুত পদক্ষেপ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

অভিযুক্তরা হলো সুরজ বাউরি এবং বিশাল ডোম, দুজনেই অন্ডাল থানা এলাকার বাসিন্দা। এ ধরনের ঘৃণ্য ঘটনাকে লজ্জা জনক বলে আখ্যা স্থানীয়দের ও অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য হুমকি দিয়ে নির্যাতিতাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে নিয়ে গিয়ে নাবালিকার ওপর পাশবিক অত্যাচার চালায় দুই যুবক। নাবালিকার মা থানায় ওই দুই অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে । তার নাবালিকা মেয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল, তখন দুই অভিযুক্ত এসে তাকে হুমকি দিয়ে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। এবং ভুক্তভোগীকে বিধ্বস্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা সরাসরি অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে পৌঁছে ন্যায়বিচারের জন্য আবেদন করেন। বন বহাল ফাঁড়ি পুলিশ দুই অভিযুক্ত কে গ্রেপ্তার করে মঙ্গলবার সকাল ১১ টায় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ।
