সংবাদদাতা, দুর্গাপুর : উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা এবং কর্মজীবনের বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতেই আয়োজন করা হয় এই শিক্ষা মেলার।পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বোলপুর, বীরভূম, ধানবাদ ও পুরুলিয়ার ১৩০টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকরা এক্সপোতে অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জে আই এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরনজিৎ সিং। উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়কের প্রতিনিধি রূপম লাহা।এক্সপোতে জে আই এস গ্রুপের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৫টি একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিশেষজ্ঞদের কাছ থেকে শিক্ষার্থীরা ক্যারিয়ার কাউন্সেলিং, ভর্তি-সংক্রান্ত পরামর্শ এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ পান।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, শিক্ষাবিদদের আলোচনা, কর্মশালা এবং ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে।
