দুর্গাপুর ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, ব্লাস্ট ফার্নেসে ঝলসে ঠিকা শ্রমিকের মৃত্যু


দুর্গাপুর:-দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত এক ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কারখানার ব্লাস্ট ফার্নেস এলাকায় কর্মরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম শেখ শহিদুল। তিনি আরতি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেসে কাজ করার সময় তিনি দুর্ঘটনাবশত পড়ে গিয়ে গুরুতরভাবে ঝলসে যান। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার জেরে কারখানার শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *