সোলার এনার্জি পার্কের পাশে রাস্তা নির্মাণে ব্যবহৃত যন্ত্রাংশ চুরির কিনারা, চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার, ধৃত অভিযুক্ত পুলিশ হেফাজতে


দুর্গাপুর: সিটি সেন্টারের সোলার এনার্জি পার্কের পাশে রাস্তা নির্মাণের ব্যবহৃত যন্ত্রাংশের চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। গত রবিবার রাতে চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করার পাশাপাশি একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোলার এনার্জি পার্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। এরপর গত পরশু রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হয়। ধৃতের নাম তরুণ হাজরা (৩৬), ওরফে রাজা। তার বাড়ি পাণ্ডবেশ্বরের ছোরা গ্রামে। তবে তিনি দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের একটি পরিত্যক্ত কোয়ার্টারে থাকতেন বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে গতকাল দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া যন্ত্রাংশের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *