ধূমধামের সঙ্গে হয়ে গেল অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজোর খুঁটি পুজো

সংবাদদাতা,দুর্গাপুরঃ রথযাত্রার দিনেই বহু দুর্গাপুজো কমিটি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করে। এছাড়াও রথ উৎসব চলাকালিনও দুর্গাপুজোর খুঁটি পুজো চলে। যেমন দেখা গেল দুর্গাপুরের বড় বাজেটের দুর্গাপুজোগুলির অন্যতম বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোয়। এবার এই পুজো ৫৯ তম বর্ষে পড়ল। রবিবার খুঁটি পুজো উপলক্ষ্যে এখানে একাধিক বিধায়ক ও অতিথি উপস্থিত ছিলেন। ঢাক,শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর খুঁটি পুজো।

প্রবীণদের স্মৃতিচারণের পাশাপাশি নতুন প্রজন্মের উচ্ছ্বাসে খুঁটি পুজো পরিণত হয় এক মিলনোৎসবে। এবারের পুজোর প্রধান আকর্ষণ আমেরিকার সবচেয়ে বড় হিন্দু মন্দির ‘স্বামীনারায়ণ মন্দির’-এর আদলে নির্মিত মণ্ডপ। মন্দিরের স্থাপত্যশৈলী,সূক্ষ্ম কারুকার্য ও নান্দনিক শিল্পভাবনাকে ফুটিয়ে তোলার পাশাপাশি আধুনিক আলোকসজ্জায় সাজানো হবে গোটা মণ্ডপ। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়,পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি,আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়,গলসির বিধায়ক রঞ্জু পাত্র এবং দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *