দুর্গাপুরে অবৈধ কয়লা পাচারে পুলিশের কড়া অভিযান, আটক দুই কয়লাবোঝাই ট্রাক দুর্গাপুরের একটি কারখানায় কয়লা পৌঁছে দেওয়ার চেষ্টা, তদন্তে নেমেছে পুলিশ

সংবাদদাতা দুর্গাপুর : অবৈধ কয়লার কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কোকওভেন থানার পুলিশ। সোমবার রাতে দুর্গাপুরের কাঞ্জিলাল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কয়লাবোঝাই দুটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটির চালকদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।গতকাল তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত রাতের তল্লাশি অভিযানের সময় সন্দেহজনক দুটি ট্রাক থামিয়ে তাদের নথিপত্র পরীক্ষা করা হয়। কিন্তু চালকেরা কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ট্রাক দুটি দুর্গাপুরের একটি কারখানার উদ্দেশে যাচ্ছিল। তবে কয়লাটি কোথা থেকে তোলা হয়েছিল, এর প্রকৃত মালিক কে এবং এই অবৈধ কারবারের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *