বিহার থেকে গরু পাচার, দুর্গাপুর পুলিশ গাড়ি ধরতেই পুলিশকে মিষ্টি খাওয়ালো বিজেপির যুবনেতা…

দুর্গাপুর:ট্রাকভর্তি গরু আটক করল পুলিশ। আর সেই অভিযানের জন্য মিষ্টি খাইয়ে পুলিশকে ধন্যবাদ জানালেন বিজেপির দুর্গাপুর বিভাগের ইনচার্জ। রবিবার গভীর রাতে বিহার থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে কলকাতার দিকে গরু বোঝায় একটি ট্রাক যাওয়ার সময় অভিযান চালিয়ে সেটিকে আটক করে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ২১ টি গরু উদ্ধার হয়। গ্রেপ্তার হয় দুজন

পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সোমবার সকালে মিষ্টির প্যাকেট হাতে ফাঁড়িতে পৌঁছান বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুসীম সরকারকে মিষ্টি খাইয়ে তিনি পুলিশের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। পারিজাত গঙ্গোপাধ্যায়ের দাবি, “দীর্ঘদিন পর পুলিশ গরু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। আগে এমন দৃশ্য দেখা যেত না। বিজেপি ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা আরও সক্রিয় হয়েছে এবং সেই কারণেই সাধারণ মানুষের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানানো হচ্ছে । আজ আমরা পুলিশকে ধন্যবাদ জানালাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *