দুর্গাপুরে এনআইএ তল্লাশি। এক ব্যাক্তির বাড়িতে এনআইএ তল্লাশী, ঘিরে ফেলা হলো বাড়ী

দুর্গাপুর : দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে এনআইএ তল্লাশি।সূত্রের খবর,গোলাম জামা নামে ওই ব্যাক্তি চার বছর আগে ছত্তিশগড় এর মজফরনগর থেকে দুর্গাপুরে এসেছিলেন। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকেন ঐ ব্যাক্তি।সোমবার সাত সকালে এনআইএ এর দুটি টিম গোলাম জামার বাড়িতে আসে।সূত্রের খবর, ৬ জন তদন্তকারী অফিসাররা এদিন আসে৷ এরমধ্যো ১ জন মহিলা তদন্তকারী অফিসার রয়েছে।
তবে সরকার বদলের পর এই প্রথমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্গাপুরে হানা দিলেও নেই কোন কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়েই চলছে এই অভিযান। দুর্গাপুর থানার পুলিশ ঘিরে রেখেছে গোলাম জামাত এর বাড়ি৷

প্রতিবেশী দাবি, টায়ার মেরামতির দোকানে কাজ করেলেও,প্রায় দেড় বছর আগে বিদেশ গিয়েছিলেন, সেখান থেকে ফিরে তার ফোন নাম্বারও পরিবর্তন করে। এর পাশাপাশি বিদেশে শ্রমিক পাঠানো ও পাসপোর্ট সংক্রান্ত কোন বিষয়ে এই গোলাম জামাত এর সঙ্গীদের গ্রেপ্তার করেছে এনআইএ। গোলাম জামাত এর খোঁজও তল্লাশি চলছিল মাস ছয় ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *