এলাকায় এক টাকায় টিউশন

সংবাদদাতা দুর্গাপুর : পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ৩৯ নম্বর ওয়ার্ড অন্তর্গত আসিস নগর কলোনি এলাকায় এক টাকায় টিউশন দেওয়ার অঙ্গীকারবদ্ধ হল প্রজন্ম নেক্সট নামক স্বেচ্ছাসেবী সংস্থা। এই অনুষ্ঠানে এলাকার প্রান্তিক এবং পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শিক্ষা প্রদানের স্বার্থে এক টাকার বিনিময়ে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়। এই শিবিরে মোট ৫০ জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত করা হয়।

নথিভুক্ত হওয়া ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষামূলক সরঞ্জাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র গড়ুই, সহ সংগঠনের বিশিষ্ট নেতৃত্ব গন। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী দিনে পাশে থাকার অঙ্গীকার করলেন পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।এই অনুষ্ঠানে মোট ৫০ জন ছাত্রছাত্রীর হাতে বই খাতা পেন পেন্সিল সহ জলের বোতল ও তুলে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *