৭৯তম স্বাধীনতা দিবসের আগে ‘প্রতিটি বাড়িতে তিরঙ্গা’ অভিযান। যোগ দিলেন SDO, বিধায়ক, পুলিশ কমিশনারেট ও ৪ কলেজের ছাত্র-ছাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- ৭৯তম স্বাধীনতা দিবসের আগে গোটা দেশের সাথে গলা মিলিয়ে ইস্পাত নগরী দুর্গাপুরেও উড়লো গেরুয়া, সাদা, সবুজের জোয়ার।আজ কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিরাঙ্গা যাত্রার শুভ সূচনা করেন। তারই রেশ পড়লো দুর্গাপুরে।সোমবার দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম থেকে শুরু হলো বর্ণাঢ্য তিরাঙ্গা যাত্রা। মিছিল শেষ হয় ADDA-এর সামনে। জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের পা মেলানোয় গোটা রাস্তা দেশভক্তির রঙে রাঙিয়ে ওঠে। এই যাত্রায় যোগ দেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, SDO দপ্তর, ADDA, DMC, তথ্য ও সংস্কৃতি দপ্তর, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং দুর্গাপুরের ৪ টি কলেজের ছাত্র-ছাত্রীরা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর SDO, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, ACP দুর্গাপুর সুবীর রায়, DMC কমিশনার আবুল কালাম আজাদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।আয়োজকরা জানান, শুধু মিছিলই নয়। দিনভর ছিল যোগা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা।সবচেয়ে বড় ঘোষণা, সরকারি দপ্তরগুলির পক্ষ থেকে সারা দুর্গাপুর জুড়ে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে তিরঙ্গা পতাকা।অনুষ্ঠানের শেষে বলা হয়, “পতাকা শুধু হাতে নয়, থাকুক মনে। ঘর ঘর তিরঙ্গা মানে ঐক্যের বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *