সংবাদদাতা দুর্গাপুর : তৃণমূল কংগ্রেসের ‘আত্মার শান্তি’ কামনায় অভিনব কর্মসূচি পালন করল বিজেপি। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় তৃণমূলের প্রতীক জ্বালিয়ে প্রতীকী ‘শ্রাদ্ধ শান্তি’ কর্মসূচি পালন করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। শ্রাদ্ধের প্রতীকী আচার হিসেবে সেখানে কয়লা, বালি ও ডিম রাখা হয়। এরপর তৃণমূল কংগ্রেসের প্রতীক আগুনে পুড়িয়ে প্রতীকীভাবে ‘শ্রাদ্ধ শান্তি’ পালন করেন বিজেপি কর্মীরা।
বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বের অবসান হয়েছে এই বার্তা দিতেই তাঁদের এই কর্মসূচি। তৃণমূলের প্রতীক ও ‘সিম্বল’ রাজনীতি থেকে ‘চলে যাওয়ার’ দাবিও তোলেন তাঁরা। সিটি সেন্টারে এডিডিএ এর সামনে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের তরফে কী বলা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
তৃণমূলের প্রতীক জ্বালিয়ে বিজেপির ‘শ্রাদ্ধ শান্তি’ কর্মসূচি দুর্গাপুরে
