অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কাঁকসায় পুলিশের জালে তিন

দুর্গাপুর: অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের মধ্যে শেখ আলএরতাব ইরফান (২২) বোলপুরের নতুন পুকুর এলাকার বাসিন্দা এবং আমির মল্লিক (২০) কাঁকসার গৃহস্থপাড়ার বাসিন্দা।

ধৃত তিনজনের মধ্যে একজনকে আসানসোলের কিশোর আদালতে এবং বাকি দু’জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দু’জনকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার জানান, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষাও করা হবে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *