জাতীয় সড়কে কড়া নজরদারি, অটো-টোটো চালকদের বিরুদ্ধে দুর্গাপুর ট্রাফিক পুলিশের অভিযান

দুর্গাপুর: জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবার কড়া হাতে অভিযান চালাল দুর্গাপুর ট্রাফিক পুলিশ। চিন্ময় মণ্ডলের নেতৃত্বে এই অভিযানে জাতীয় সড়কে চলাচলকারী একাধিক অটো ও টোটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।


পুলিশের তরফে বারবার সচেতন করা হলেও অনেক অটো ও টোটো চালকের মধ্যে এখনও সেই সচেতনতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ। ফলে শুধু সচেতনতা প্রচার নয়, নিয়ম ভাঙলে জরিমানার মতো কড়া পদক্ষেপই চালকদের আরও সতর্ক করতে পারে বলে মনে করছেন অনেকে। জাতীয় সড়কে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতেই এই ধরনের অভিযান আরও জোরদার করার বার্তা দিয়েছে ট্রাফিক পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *