নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:- দুর্গাপুরের বিগ বাজেট পুজোর তালিকায় এবার সবচেয়ে বেশি নজর কাড়ছে নিউ টাউনশিপ থানার অন্তর্গত শংকরপুর সর্বজনীন দুর্গাপুজো। কারণ একটাই – এবার এই পুজোর উদ্বোধন করতে আসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার আগে ভিড়ের চাপ সামলাতে আগেভাগেই কোমর বেঁধে নামল পুলিশ প্রশাসন। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে ৯ই মে ২০২৬ থেকে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সম্প্রতি একাধিক সরকারি প্রকল্পের ঘোষণাও করেছেন। পুজো কমিটির সাধারণ সম্পাদক শ্রীধর পাল জানালেন, মুখ্যমন্ত্রী আসবেন বলেই প্রশাসনের তরফে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। এছাড়াও তিনি বলেন, “যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন, সেভাবে তো পরিষেবা রাখতে হবে। যেমন হচ্ছে ধরুন গেটের জন্য, গেটটাকে বাড়াতে বলেছে। মন্দিরের হাইটও কমাতে বলেছে। বিশেষ করে নজর দিয়েছে এক্সিটের ওপর।”

তাঁর কথায়, গত দু’বারও এখানে বিপুল ভিড় হয়েছিল, কিন্তু এবার মুখ্যমন্ত্রী আসার খবরে ভিড় আরও ছাপিয়ে যাবে বলেই আশা করছেন উদ্যোক্তারা। সেই কারণেই এক্সিট পয়েন্ট বড় করার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে, যাতে মানুষের সুবিধা হয় এবং কোনও রকম পদপিষ্টের মতো ঘটনা না ঘটে।
পুজো কমিটির সম্পাদক আরও জানান, মুখ্যমন্ত্রী ১৪ তারিখ উদ্বোধনে আসবেন। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তাঁর আসার সময় দেওয়া হয়েছে। তার আগেই মণ্ডপের সমস্ত কাজ শেষ করার জোর কদমে প্রস্তুতি চলছে।

অন্যদিকে, এই বিপুল ভিড়ের কথা মাথায় রেখে মঙ্গলবারই মণ্ডপ পরিদর্শনে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডা. প্রণব কুমার। সঙ্গে ছিলেন নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকরা। মণ্ডপ ঘুরে দেখে তিনি বলেন, “কমিটিকে জানিয়ে দেব। আমাদের অফিসারদেরকে বলে দিয়েছি। বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি।”সব মিলিয়ে শংকরপুরের পুজো এবার দুর্গাপুরের পুজো মানচিত্রে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে।
