সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতালের রক্তের চাহিদা মেটাতে এক অনন্য মানবিক পদক্ষেপ নিল দুর্গাপুর চেম্বার অফ কমার্স। শনিবার তাঁদের উদ্যোগে বেনাচিতি চেম্বার অফ কমার্স এর কার্য্যালয়ে অনুষ্ঠিত হলো এক বৃহৎ রক্তদান শিবির। এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর চেম্বার অফ কমার্স-এর সভাপতি চন্দন দত্ত সহ সংগঠনের সদস্যরা।

মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এই ধরনের উদ্যোগ শুধু হাসপাতালের রক্তসংকট দূর করে না, সমাজে মানবিকতার বার্তাও ছড়িয়ে দেয়।”
রক্তদান মানে জীবনদান, সেই বার্তাই আবার নতুনভাবে তুলে ধরল দুর্গাপুর চেম্বার অফ কমার্স। সমাজের প্রয়োজনে পাশে থাকার এই অঙ্গীকার নিঃসন্দেহে দুর্গাপুরবাসীর মধ্যে মানবিক চেতনার দৃষ্টান্ত স্থাপন করল।
