হাসপাতালের সামনে রাখা বাইকের মধ্যে সাপ এলো কি করে


সংবাদদাতা,দুর্গাপুরঃ বিধাননগরের দুর্গাপুর মহকুমা হাসপাতালে কাজে এসেছিলেন এক ব্যক্তি। হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার বাইক রেখে তিনি হাসপাতালের ভিতরে গিয়েছিলেন। কিছুক্ষন পর ফিরে এসে বাইকটি নিতে গিয়েই তিনি থমকে যান। তিনি দেখেন তার বাইকে একটি সাপ নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে তিনি রীতিমতো ভয় পেয়ে বাইকের থেকে দূরে সরে যান। আশপাশের লোকজনেরাও এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পরেন। ছুটে আসেন হাসপাতালের কর্মীরাও। অন্যদের সহযোগিতা বাইকে থেকে সাপটি বের করা হয়। সেটি ছিল একটি চিতি সাপ। তবে হাসপাতাল চত্বরে বাইকের মধ্যে ওই সাপ কিভাবে এল তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে আসা লোকজন ও হাসপাতাল কর্মীদের মধ্যেও। অভিযোগ হাসপাতালের আশপাশ এলাকায় ঝোঁপজঙ্গল থাকায় সেখান থেকেই এই সাপ এসেছে বলে মনে করা হচ্ছে। ওই ঝোঁপ এলাকা পরিস্কার করার দাবি তুলেছেন রোগী ও তাদের পরিবারের লোকজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *