দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকে পালিত ৭২তম নিখিল ভারতীয় সমবায় সপ্তাহ

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর,: দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকের উদ্যোগে মহাসমারোহে পালিত হল ৭২তম নিখিল ভারতীয় সমবায় সপ্তাহ। বর্ধমান থ্রি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট সমিতির আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী, প্রাক্তন পৌরমাতা ধৃতি ব্যানার্জী জালান, রিনা চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।


ব্যাংকের চেয়ারম্যান ললিত দাস অতিথিদের স্বাগত জানান। উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে সমবায় সপ্তাহ, যার গুরুত্বপূর্ণ অংশ ছিল দুর্গাপুরের এই আয়োজন।পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,“সমবায় উন্নয়ন আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম স্তম্ভ। সমবায়ের অগ্রযাত্রা আরও গতিময় হোক এই শুভকামনা জানাই সকলকে।”দুর্গাপুর স্টীল পিপলস কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ললিত দাস জানান,
“অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এরপরও নানা বিশিষ্ট ব্যক্তিত্ব তাঁদের মূল্যবান মতামত নিয়ে এই উৎসবে যোগ দেবেন।”সমবায় সপ্তাহের এই উদযাপন শুধু মাত্র অনুষ্ঠান নয়, এটি মানুষের হাতে ক্ষমতায়ন, স্বনির্ভরতার পথে এগিয়ে চলা এবং সামাজিক ঐক্যের বার্তা বহন করে। দুর্গাপুরের এই আয়োজন সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করল বলেই মনে করেন উপস্থিত সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *