পুরীর মতোই ধুমধাম! দুর্গাপুর ইসকনে ১৮ তম রথযাত্রা, হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর ইস্পাতনগরী

দুর্গাপুর:- আজ ১৬ই জুলাই। পুরীর আদলেই মহা ধুমধামে পালিত হল দুর্গাপুর ইসকনের রথযাত্রা। ভক্তি আর আনন্দে সকাল থেকেই মুখর হয়ে উঠল ইস্পাতনগরী। হাজারো ভক্তের ঢল নামে ইসকন মন্দির চত্বরে। এটি ইসকন মন্দিরের ১৮তম বর্ষের রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও অপরূপ সাজে সেজে উঠেছিল মন্দির প্রাঙ্গন। গতবছরের মতো এবারও পুরীর রীতি মেনে তিনটি পৃথক সুসজ্জিত রথে আরোহণ করেন ভ্রাতা বলরাম, ভগিনী সুভদ্রা ও প্রভু জগন্নাথদেব। সকালে সমস্ত প্রথা-নীতি মেনে হাজার হাজার ভক্ত রথের রশিতে টান দেন। ইস্পাত নগরীর বিভিন্ন জায়গা ঘুরে রথ পৌঁছাবে এ-জোনের আকবর রোড ময়দানে। সেখানেই তৈরি হয়েছে অস্থায়ী মাসি গুন্ডিচার বাড়ি। উল্টো রথ পর্যন্ত সেখানেই থাকবেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই কয়েকদিন আকবর ময়দানে চলবে নান ধর্মীয় অনুষ্ঠান।
রথযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী দিবাকর ঘরামী, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘরুই।


এছাড়াও ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক, ইসকনের সেবায়েত ও বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজনের প্রশংসা করেন মন্ত্রী দিবাকর ঘরামী ও বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফেও ছিল কড়া নজরদারি।ভক্তি আর আনন্দে ভরে উঠেছে গোটা দুর্গাপুর। প্রভু যেন সকলের মঙ্গল করেন। আকবর রোডের অস্থায়ী গুণ্ডিচা মন্দিরে উল্টো রথ পর্যন্ত চলবে নামসংকীর্তন, ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *