শ্রীনগর পল্লীতে এক কোটি টাকা ব্যয়ে হাইড্রেন হচ্ছে

সংবাদদাতা,দুর্গাপুরঃ শহরের উন্নয়নে কাজ করে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা তথা এডিডিএ। শনিবার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অধীন শ্রীনগর পল্লী এলাকায় একটি হাই ড্রেন নির্মাণের কাজের সূচনা হয়। এর জন্য বরাদ্দ হয়েছে এক কোটি টাকা।

কাজের সূচনাপর্বে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর বনিক সভার সভাপতি চন্দন দত্ত,পুরসভার বরো কমিটির প্রাক্তন চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। প্রসঙ্গত এই এলাকাটির বিস্তীর্ণ এলাকা প্রবল বর্ষন হলেই প্রায় ডুবে যায়। সাম্প্রতিক ভারী বৃষ্টিতেও দেখা গেছে এখানকার অনেক বাড়িতে জল ঢুকে গিয়েছিল। এলাকার বাসিন্দাদের দাবি ছিল এখানে একটি হাই ড্রেন তৈরী করা। যাতে বৃষ্টির জল এলাকায় না জমে হাই ড্রেনে চলে যাবে। অবশেষে এডিডিএর উদ্যোগে এখানে প্রায় ৫০০ মিটার হাইড্রেনের কাজ শুরু করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *