সংবাদদাতা,দুর্গাপুর : রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা তথা এডিডিএর তরফে বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভার এলাকায় একই দিনে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়। আসানসোল পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের অধীন পরিহারপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী হরি মন্দিরের আচ্ছাদন নির্মাণের শিলান্যাস করা হয়। এখানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত। এরজন্য আনুমানিক ২০ লক্ষ টাকার বেশি ব্যয় হয়েছে।

এছাড়াও এদিন আসানসোল পৌর নিগমের ১ নম্বর ওয়ার্ডের অধীন জামুরিয়া বিধানসভার শান্তিনগরে একটি কংক্রিট রাস্তার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী ও স্থানীয় পুরপিতা মৃদুল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আনুমানিক এই রাস্তা নির্মাণে ব্যয় হয়েছে ৩২ লক্ষ টাকার বেশি।

এছাড়াও একই দিনে আসানসোল পৌর নিগমের ১ নম্বর ওয়ার্ডের অধীন জামুরিয়ার নন্ডি এলাকায় একাধিক কংক্রিট রাস্তা নির্মাণের শিলান্যাস হয়। জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য সুব্রত অধিকারী ও স্থানীয় পুরপিতা মৃদুল চক্রবর্তী প্রমূখ এখানে উপস্থিত ছিলেন।এছাড়াও জামুড়িয়ার দামোদরপুর শ্মশানে একটি আচ্ছাদন নির্মাণের কাজেরও সূচনা করা হয়। এখানেও এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
