ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার শুভ সূচনা করলেন পাণ্ডবেশ্বর বিধায়ক

নিজস্ব সংবাদদাতা:- নতুন চিকিৎসা পরিষেবার শুরুর সৌজন্য পাণ্ডবেশ্বর বিধানসভার মুকুটে সোমবার যুক্ত হল নতুন একটি পালক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারে‌ বিভিন্ন জায়গায় শুরু করেছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এখন তা পৌঁছে যাচ্ছে গ্রামেগঞ্জের মানুষের দুয়ারে দুয়ারে। সেই একই ভাবে সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত ইছাপুর গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়া এদিন উপস্থিত ছিলেন, দুর্গাপুর ফরিদপুর ব্লকের B.M.O.H. , পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি ও চুমকি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গ্রামের মানুষের কাছে সুলভ চিকিৎসা পৌঁছে দেওয়ার,রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসার করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি রাজ্য সরকারের এই উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন , পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ১২ টি অঞ্চলে এবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা। মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ।পাণ্ডবেশ্বরের মত একটি মফস্বল এলাকায় এই ধরনের চিকিৎসা পরিষেবা উপহার দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *