সংবাদদাতা, দুর্গাপুর : গত কয়েক মাস আগে আকস্মিক মৃত্যু হয় ,কাঁকসা ব্লকের বাসিন্দা ক্রীড়া সংগঠন ও প্রাক্তন জাতীয় কাবাডি খেলোয়াড় তথা পশ্চিম বর্ধমান কাবাডি অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ সদস্য সৈয়দ বাবর আলীর। স্বর্গীয় সৈয়দ বাবর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, রবিবার দুপুরে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোন কনিস্ক কাবাডি মাঠে , পশ্চিম বর্ধমান কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বন্ধুত্বপূর্ণ প্রীতি কবাডি টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

চেয়ারম্যান একাদশ ও সভাপতি একাদশের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এবং চেয়ারম্যান একাদশ প্রীতি কাবাডি টুর্নামেন্টে জয়লাভ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর নগর নিগমের কো-অর্ডিনেটর রিনা চৌধুরী , পশ্চিম বর্ধমান কাবাডি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রণব চ্যাটার্জি, সভাপতি অরবিন্দ মুখার্জী , সম্পাদক আশিষ সেন, সহ-সম্পাদক সন্দীপ গোস্বামী সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা এদিনের খেলার শেষে, উইনার্স ও রানার্স দুই দলের হাতে ট্রফি তুলে দেন। এছাড়াও ,এদিন কাবাডি মাঠে উপস্থিত ছিলেন ,স্বর্গীয় সৈয়ত বাবর আলীর পরিবারের সদস্যরা। এদিনের প্রীতি কবাডি ম্যাচ শুরুর আগেই, উপস্থিত অতিথি সহ অন্যান্যরা স্বর্গীয় সৈয়দ বাবর আলীর ছবিতে মাল্যদান ও পুষ্পর্গ নিবেন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
