অনুষ্ঠিত হল গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদদাতা,দুর্গাপুরঃ নানা রঙিন কর্মসূচীর মাধ্যমে সোমবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা URJA 2025 পালন করল শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল। এই উপলক্ষ্যে ছিল একাধিক আকর্ষণীয় কর্মসূচী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৩ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে স্বর্ণ পদকজয়ী তথা ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি অন্বেষা টুডু। প্রধান অতিথিকে গার্ড অব অনার জানিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।

এরপর ছিল প্রার্থনা। মশাল বহনকারীর প্রবেশ ও পতাকা উত্তোলন করা। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষা সুতপা আচার্য। এরপর হয় বর্ণাঢ্য মার্চ পাস্ট এবং শপথ গ্রহন অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধান অতিথি জ্যাভলিনে স্বর্ণ পদকজয়ী অন্বেষা টুডু। তিনি তার বক্তব্যে পড়াশোনার সঙ্গেই খেলাধূলা চর্চার প্রতি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসেবে ছিল ছাত্রছাত্রীদের ডাম্বেল ড্রিল,ক্যারাটে প্রদর্শন,স্টিক ড্রিল,যোগ প্রদর্শন যা দর্শকদের মুগ্ধ করে। ট্রাক অ্যান্ড ইভেন্ট ঘিরে ছিল যথেষ্ঠ আগ্রহ। এই ইভেন্টে সেরা হয়েছে ব্লু হাউস,দ্বিতীয় গ্রীন হাউস এবং তৃতীয় ও চতুর্থ হয়েছে রেড হাউস ও ইয়ালো হাউস। এছাড়াও অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে ভলিবল ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *