সংবাদদাতা , দুর্গাপুর : – সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন উপলক্ষে সোমবার মানবিকতার এক অনন্য ছবি ধরা পড়ল শিল্প শহরে। জন্মদিনের আনন্দকে উৎসবে নয়, সেবায় রূপ দিতে দুর্গাপুর ২৪ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কর্মীরা মামড়া বাজার তৃণমূল পার্টি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করে।এই শিবিরে মহিলা সহ মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় রক্তের বন্ধনে, মানুষের প্রাণ বাঁচানোর অঙ্গীকারে। পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতেও উদ্যোগী হন আয়োজকেরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার লাভলি রায়। তিনি বলেন,

“মুখ্যমন্ত্রীর জন্মদিন মানেই শুধু শুভেচ্ছা নয়, মানুষের পাশে দাঁড়ানো। আমরা চতুর্থবারের জন্যও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। আজকের এই রক্তদান শিবির তাঁর জন্মদিনে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ।”নেত্রীর জন্মদিনকে ঘিরে এদিন মামড়া বাজার এলাকায় মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক প্রত্যয়ের এক আন্তরিক ছবি ধরা পড়ে।রক্তদানের মতো মানবিক কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন করে যুব তৃণমূল কংগ্রেস আবারও বার্তা দিল, উৎসব মানেই শুধু আনন্দ নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল উদযাপন।
