স্বাস্থ্যনগরী দুর্গাপুরে আরও একটি নতুন হাসপাতাল

সংবাদদাতা,দুর্গাপুরঃ স্বাস্থ্যনগরী দুর্গাপুরের মুকুটে আরও একটি পালক। গান্ধী মোড় সংলগ্ন পলাশডিহায় চালু হয়ে গেল আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। মূলত স্ত্রীরোগ, প্রসূতি, শিশু সহ কার্ডিয়াক বিভাগ নিয়ে হাসপাতালটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ঝিলম মুখোপাধ্যায়। এছাড়াও এই হাসপাতালে রয়েছেন পেড্রিয়াটিক বিশেষজ্ঞ সীতাংশু চট্টোপাধ্যায়, হার্ট বিশেষজ্ঞ জয় সান্যাল সহ আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।

তারা দাবি করেছেন, ‘এই হাসপাতালে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। অস্ত্রোপচারের জন্য আধুনিক মানের দুটি ওটি সহ ১০৫ টি শয্যা রয়েছে এই হাসপাতালে। আধুনিক কেবিন,দক্ষ নার্স সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন হাসপাতালে। এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ যাতে রোগীরা পান তার জন্য এবিষয়ে সরকারের কাছে আবেদন জানান হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন।

বেসরকারী এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত,গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্বানন্দজী মহারাজ,পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পোন্নাবলম,আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *