বিদ্যার আরাধনায় জীবনরক্ষার অঙ্গীকার, চণ্ডীদাসের ব্যতিক্রমী সরস্বতী পুজো

সংবাদদাতা , দুর্গাপুর:— শুধু বিদ্যার আরাধনা নয়, জীবনরক্ষার বার্তাকেও সঙ্গী করে শুরু হল বাণী বন্দনার প্রস্তুতি। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এই মানবিক ও সময়োপযোগী থিমকে সামনে রেখে দুর্গাপুরের চণ্ডীদাস এলাকায় সরস্বতী পুজোর আয়োজন করতে চলেছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব। আট বছরে পা দিতে চলা এই পুজো আরও একবার প্রমাণ করতে চাইছে, আরাধনা মানেই শুধু আচার নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাও।
মঙ্গলবার বিকেলে খুঁটিপুজোর মধ্য দিয়ে সূচনা হল সরস্বতী পূজোর প্রস্তুতির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য বান্টি সিং, মানস অধিকারী ও পূর্ণানন্দ চট্টরাজ।এদিন আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য মানস অধিকারী জানান,

বিদ্যার দেবীর আরাধনার সঙ্গে যদি মানুষের জীবনের নিরাপত্তার কথা মনে করিয়ে দেওয়া যায়, তবেই পুজোর সার্থকতা।”তিনি আরও জানান পুজোর চারটি দিন শুধুমাত্র ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকবে না ,থাকবে নানা সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি, পাশাপাশি বিশেষ অতিথিদের উপস্থিতিতে সংস্কৃতি, শিক্ষা ও সমাজভাবনার মেলবন্ধনে মাতোয়ারা হবে গোটা এলাকা।আজকের ব্যস্ত, গতিময় জীবনে যেখানে অসাবধানতাই বহু প্রাণ কেড়ে নিচ্ছে, সেখানে পুজোর মণ্ডপ থেকে উঠে আসা সচেতনতার বার্তা নিঃসন্দেহে আলাদা গুরুত্ব বহন করে। বিদ্যার দেবীর আশীর্বাদের সঙ্গে জীবনের নিরাপত্তার শপথ এই ভাবনাকেই সামনে রেখে চণ্ডীদাসের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজো যেন হয়ে উঠছে সমাজকে ছুঁয়ে থাকা এক মানবিক আরাধনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *